পহেলগাম জঙ্গি হামলা আদতে ‘সাইবার জিহাদ’? নতুন প্রশ্ন চার্জশিটে
কী ভাবে জঙ্গিদের সাইবার-ঢাল হয়ে উঠেছিল পাক গুপ্তচর সংস্থা? সূত্রের খবর, এনআইএ জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ (কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ নির্দেশ ও নিয়ন্ত্রণের জন্য) নিশ্চিত করতে পৃথক সার্ভার তৈরি করে আইএসআই, যা গোটা সিস্টেমের শিরদাঁড়ার মতো কাজ করেছিল। এর পরে ভিপিএন গেটওয়ের মাধ্যমে জঙ্গিদের এবং আইএসআই কন্ট্রোল রুমের মধ্যে নিরাপদ এবং এনক্রিপ্টেড সংযোগ তৈরি করা হয়।