‘আমি হয়তো চিৎকার করে বলেছি…’, দুধ গরম বিতর্কে ফের মুখ খুললেন অগ্নিমিত্রা
কেন ওই কথা বলেছেন অগ্নিমিত্রা পাল?
মন্ত্রীর অগ্নিমিত্রা পাল বলেন, ‘ব্যস্ত রাস্তা, সারাক্ষণ গাড়ি ছুটছে। প্রায় রাস্তার লেভেলে ফুটপাথ। সেখানে মাস ছয়েকের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, কাছাকাছি কোনও অভিভাবক নেই। দূরে বাচ্চাটির মা-ঠাকুমা রয়েছেন। কোনও দুর্ঘটনা হলে দায় নেবে কে?’
দুধের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, ‘ফুটপাথের উপর কেরোসিন স্টোভে এক গামলা দুধ জ্বাল দেওয়া হচ্ছিল।’ তাঁর আরও সংযোজন, ‘স্টোভে আগুন জ্বলছে, পাশ দিয়ে লোকজন যাতায়াত করছে, স্কুলের বাচ্চারা যাচ্ছে। যদিও কোনও কারণে দুর্ঘটনা হয় কে দায় নেবে?’