বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
রবিবার জেলা সফর শেষে কলকাতা ফেরার পথে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় কাউকে কিছু না জানিয়ে ঢুকে পড়েন ওই বেসরকারি হাসপাতালে, যাকে দেখিয়ে ওই বেসরকারি মেডিক্যাল কলেজটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেখানে দাঁড়িয়েই ফোন করে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘আপনাদের সঙ্গে ওই মেডিক্যাল কলেজের কী সম্পর্ক? কেন আপনারা ওদের প্রিভিলেজ দেন? ওদের নামে জালিয়াতি, জোর করে টাকা আদায়, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর অভিযোগ। আপনি ২৪ ঘণ্টার মধ্যে, সম্ভব হলে আজ রাতের মধ্যেই ওদের চিঠি দিয়ে জানিয়ে দেবেন যে ওদের সঙ্গে আপনাদের আর কোনও রকম কোথাও সম্পর্ক নেই। এমসিআই (মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া) এবং আমাদের তার কপি পাঠাবেন। কোনও অবস্থায় যেন এর অন্যথা না হয়। আমি আপনার হাসপাতালের রিসেপশনে দাঁড়িয়েই ফোন করছি।’ মনে করা হচ্ছে ফোনের অন্য প্রান্তে বেসরকারি হাসপাতালের কোনও কতাই ছিলেন।