শিশুমৃত্যুতে উত্তেজনা হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
শনিবার সকালে যন্ত্রণা অতিরিক্ত বেড়ে গেলে কর্তব্যরত নার্সরা তরুণীকে লেবার রুমে নিয়ে যান। সেখানেই মৃত সন্তানের জন্ম দেন তিনি। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, চিকিৎসক ও নার্সিং স্টাফের গাফিলতির কারণেই সন্তানের মৃত্যু হয়েছে। তাঁদের আরও অভিযোগ, হাসপাতাল চত্বরে অবাধে ঘুরে বেড়াচ্ছে ছাগল, কুকুর, বিড়াল!