IPL 2024 Opening Ceremony Live: IPL এর শুভারম্ভের আগে জমজমাট বিনোদনের অপেক্ষা… – Bengali News | IPL 2024 Opening Ceremony Live Updates, CSK vs RCB Live score Match Scorecard Chennai Super Kings vs Royal Challengers Bengaluru online at MA Chidambaram Stadium, Chennai in Bengali
আইপিএলের ওপেনিং সেরেমনির অপেক্ষা…
কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। আজ সন্ধে ৬টা ৩০ মিনিটে শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। ১৭তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দক্ষিণী ডার্বি দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। আর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে দেখা যাবে না ধোনিকে। বৃহস্পতিবারই চেন্নাইয়ের নতুন নেতা হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচ। তার আগে টস করতে দেখা যাবে ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু’প্লেসিকে। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের বিরুদ্ধে আরসিবির অতীতে সাক্ষাতের রেকর্ড অতটাও ভালো নয়। অতীতে দুই দল আইপিএলে ৩১ বার মুখোমুখি হয়েছে। তাতে সিএসকে জিতেছে ২১ বার এবং আরসিবি জিতেছে ১০ বার। একটি ম্যাচ অমীমাংসিত। অবশ্য নতুন মরসুম মানে নতুন শুভারম্ভ। ফলে এ বার যে আরসিবি শিবিরে ট্রফি আসবে না, কে বলতে পারে।
Key Events
দুই দলের মোট সাক্ষাৎ – ৩১ বার। সিএসকের জয় – ২০ বার। আরসিবির জয় – ১০ বার। অমীমাংসিত – ১ ম্যাচ।
এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।