‘তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, অন্নপূর্ণার বিক্ষোভ নিয়ে মন্তব্য মন্ত্রী দিলীপের - 24 Ghanta Bangla News
Home

‘তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, অন্নপূর্ণার বিক্ষোভ নিয়ে মন্তব্য মন্ত্রী দিলীপের

Spread the love

তৃণমূল কংগ্রেসের জমানায় যে ভাবে মুড়ি-মুড়কির মতো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে, তাতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এটা বুঝতে হবে, যাঁরা উপযুক্ত, শুধু তাঁরাই টাকা পাবেন। বাকিরা নন। অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধছে, সেই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

শনিবার মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ বলেন, ‘অভ্যাস হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এটাও জানা উচিত, সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্রীয় সরকার নানান প্রকল্প করেছে। রাজ্য সরকারও করেছে। তার একটা সীমা আছে। তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা আছে। এর মধ্যে যাঁরা পড়বেন, তাঁরা পাবেন। দানধ্যান সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা সবাইকে বুঝতে হবে। এটা চলতে পারে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *