বয়সের থাবা এড়াতে ট্রাই করুন বায়ো-অ্যাক্টিভ স্কিন কেয়ার
ঋতুপর্ণা সেনগুপ্ত
বায়ো-অ্যাক্টিভ স্কিন কেয়ার এখন খুবই পপুলার। এতে প্রাকৃতিক জিনিস ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া হয়। তাই এটা অনেকটাই সেফ। বায়ো-অ্যাক্টিভ স্কিন কেয়ারে বিভিন্ন গাছের নির্যাস আর খনিজ সমৃদ্ধ প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়। এগুলো ত্বকের কোষে সরাসরি পুষ্টি জোগায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখে। বলিরেখা কমাতেও এটা সাহায্য করে। এই ধরণের স্কিন কেয়ারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বল ভাব বজায় থাকে। যেমন আপনি ত্বকের কালো দাগ দূর করতে লেবু ,আমলকী ও কমলা লেবুর খোসা ব্যবহার করতে পারেন। আবার টক দই ও দুধ ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে। ত্বকের সতেজতা ধরে রাখতে গ্রিন–টি ও মধু ব্যবহার করার কথাও ভাবতে পারেন।