বেহাল রাস্তা, গ্রামে ঢুকতে পারল না অ্যাম্বুল্যান্স! ৬ মাসের শিশুর মৃত্যু
বর্ধমানের বুদবুদ থানার চাকতেঁতুল গ্রামের বাউড়িপাড়ায় বেহাল রাস্তার কারণে ঢুকতে না পারল না অ্যাম্বুল্যান্স। হাসপাতালে সময়ে নিয়ে যেতে না পারার কারণে ছ’মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। বুধবার রাতে অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ডাকা হলেও কাদায় ভরা ভাঙাচোরা রাস্তায় সেটি পৌঁছতে পারেনি। কোলে করে শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ গিয়ে অবরোধ তোলে। স্থানীয় বিধায়ক রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন।