AFC চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল ইস্টবেঙ্গলের, রোভার্সকে ওড়াল ‘মশাল গার্লস’রা
AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল। বিশ্বকাপারদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জের মুখে মহম্মদ রশিদ, প্রভসুখন গিলরা। এ বার এশিয়ার মঞ্চে দুরন্ত ছন্দ বজায় রাখল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। AFC চ্যাম্পিয়ন্স লিগের (AWCL) প্রাথমিক পর্বে দ্বিতীয় ম্যাচে এক ডজন গোলে জয় পেল ‘মশাল গার্লস’রা। বৃহস্পতিবার মালয়েশিয়ায় আয়োজিত এই ম্যাচে গুয়ামের দল রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ শিবির। জোড়া গোল করেন প্রিয়াঙ্কা, অলিভিয়া এবং আবিনা। স্কোরশিটে নাম তোলেন অষ্টম, আবিগাইল, সুলঞ্জনা, শিল্কি, অঞ্জু এবং সৌম্যা।