গাড়ি চলাচল নিষিদ্ধ এই শহরগুলিতে…

ভাবুন তো, আস্ত একটা শহর, একটা দ্বীপ, যেখানে মানুষ আছে, রাস্তা আছে কিন্তু কোনও গাড়ি নেই। হর্নের শব্দের বদলে সেখানে শোনা যায় পায়ের শব্দ, সাইকেলের ঘণ্টি কিংবা নৌকার ছলাৎছল। রইল বিশ্বের তেমন কিছু জায়গার খোঁজ।

তালিকায় প্রথমেই রয়েছে স্বপ্নের চেয়েও সুন্দর শহর ভেনিস। ইতালির এই শহর জুড়ে গাড়ি চলাচলের কোনও অবকাশ নেই। সরু গলি ও সেতু পেরিয়ে পায়ে চলে যাতায়াত। আর খালপথে চলে নৌকা বা ওয়াটার বাস। জলপরিবহণ এখানে একমাত্র ভরসা।

গ্রিসের হাইড্রা দ্বীপেও মোটরচালিত যানবাহন নিষিদ্ধ। তাই দ্বীপের পথে হাঁটা, নৌকা কিংবা গাধার পিঠেই দেখা যায় যাত্রীদের।

আমেরিকার ম্যাকিন্যাক আইল্যান্ডে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে ঘোড়ার গাড়ি, সাইকেল আর হাঁটাই দৈনন্দিন যাতায়াতের ভরসা।

নেদারল্যান্ডসের গিয়েথর্নের পুরোনো গ্রামাঞ্চলেও গাড়ির কোনও জায়গা নেই। খাল, ছোট সেতু আর সরু পথের এই গ্রামে নৌকা আর সাইকেলেই যাতায়াতের ভরসা।

সুইজ়ারল্যান্ডের জারমাট শহরের বৈদ্যুতিন গাড়ি নিয়ে ঢোকা যায় না। শহরের ভিতরে চলাচলের জন্য ব্যবহার করা হয় ইলেক্ট্রিক সাইকেল, ইলেক্ট্রিক বাইক, সাইকেল বা হাঁটাই ভরসা।

ইন্দোনেশিয়ার গিলি দ্বীপপুঞ্জেও মোটরচালিত যান নিষিদ্ধ। এখানে সাইকেল, হাঁটা আর ঘোড়ায় টানা ছোট গাড়িই যাতায়াতের প্রধান মাধ্যম।

মরক্কোর ফেজ শহরের ওল্ড মদিনায় গাড়ি চলাচল নিষিদ্ধ। অত্যন্ত সরু গলির কারণে এখানে পায়ে হেঁটেই ঘুরতে হয়, পণ্য বহনের জন্যও ভরসা পশু বা পশুবাহিত যান।

এই ধরনের জায়গাগুলির আকর্ষণই আলাদা। নেই দূষণ, নেই হর্নের শব্দ। তার বদলে সেখানে পথচলার সঙ্গে মিশে থাকে স্থানীয় জীবন আর প্রকৃতির শব্দ।