ঘর তৈরিতে ৫০ হাজার দাবি! এসপির দ্বারস্থ দৃষ্টিহীন পিতাপুত্র
এই সময়, হরিরামপুর: আবাস যোজনায় ঘর পেয়েও তা তৈরি করতে পারছেন না দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ, ঘর তৈরির জন্য তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন তাঁদেরই এক নিকটাত্মীয় তথা তৃণমূল নেতা মুজাফ্ফর হোসেন। টাকা দিতে না পারায় গত ছ’মাস ধরে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কাজ শুরু করতে গেলেও শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের মারধরেরও অভিযোগ উঠেছে।