Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনা নিয়ে Mahila Morcha-কে বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনা নিয়ে ময়দানে নামছে মহিলা মোর্চা। যোগ্য মহিলাদের তালিকা তৈরিতে এবার বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের অন্নপূর্ণা যোজনাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং যোগ্য উপভোক্তাদের চিহ্নিতকরণে মহিলা মোর্চাকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রাম-পঞ্চায়েত থেকে পুর এলাকা, প্রকৃত প্রাপকদের ফর্ম পূরণ, তথ্য যাচাই ও ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা সমাধানে তাঁদের পাশে থেকে সহায়তা করবেন সংগঠনের সদস্যরা। প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনো যোগ্য মহিলা বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।