Caste Certificate যাচাইয়ে Nabanna-র নির্দেশে স্থগিতাদেশ High Court-এর
জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যাচাই নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শংসাপত্রের একটা বড় অংশ ভুয়ো বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য। রাজ্যের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এ বার সেই মামলায় স্থগিতাদেশের নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।