এক নয় সিকিউরিটি গার্ড আর কেয়ারটেকার: কোর্ট - 24 Ghanta Bangla News
Home

এক নয় সিকিউরিটি গার্ড আর কেয়ারটেকার: কোর্ট

Spread the love

এই সময়: এটিএমের নিরাপত্তারক্ষীর ন্যূনতম যে বেতন প্রাপ্য, তা না পাওয়ার অভিযোগ তুলে লেবার ট্রাইব্যুনালে গিয়েছিলেন ৬৯ জন। ট্রাইব্যুনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ওই ৬৯ জনের বকেয়া ন্যূনতম মজুরি বাবদ ৪৪ লক্ষ ২৩ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়।

সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা দায়ের করেন। কোর্ট ট্রাইব্যুনালের টাকা দেওয়ার নির্দেশ খারিজ করে জানিয়ে দেয়, এটিএম দেখভাল করা আর নিরাপত্তারক্ষীর কাজ এক নয়। তাই কেয়ারটেকার হয়ে সিকিউরিটি গার্ডের সমতুল বেতন কখনও দাবি করা যায় না।

বিচারপতি শম্পা দত্ত পালের পর্যবেক্ষণ, ‘সংশ্লিষ্ট কর্মীরা আদতে কেয়ারটেকার হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁরা নিরস্ত্র। দায়িত্ব ছিল এটিএম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নজরদারি করা এবং কোনও গোলমাল হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট আধিকারিককে জানানো।’

আদালতের আরও বক্তব্য, নিরাপত্তারক্ষীর মৌলিক বৈশিষ্ট্যই সঙ্গে অস্ত্র রাখা। নিরস্ত্র কোনও ব্যক্তি এটিএমে কোনও গোলমাল হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে পারেন, কিন্তু সেই দায়িত্বকে সরাসরি নিরাপত্তার কাজ বলা যায় না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *