প্রয়াত বাবার নামে ছেলের নাম রাখলেন ইস্টবেঙ্গলের রশিদ
অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়
বাবার স্মৃতি মনে রাখতে সন্তানেরা করেন অনেক কিছুই। তবে ইস্টবেঙ্গল জনতার নয়নের মণি মহম্মদ বাসিম আহমেদ রশিদ করে ফেলেছেন এক অভূতপূর্ব কাজ। সদ্যোজাত ছেলের নাম রেখেছেন প্রয়াত বাবার নামে। ছেলের নামও বাবার মতোই, বাসিম আহমেদ।