আশ্বাসই সার! কাদা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে স্কুলে
ব্লকের এক আধিকারিক জানান, পুরশুড়ার কাদিপুরের পাশ দিয়ে বয়ে চলেছে মুণ্ডেশ্বরী নদী। প্রতি বছরই মুণ্ডেশ্বরীর জল উপচে প্লাবিত হয় গোটা এলাকা। তার জন্যই রাস্তাটির এই বেহাল দশা। স্থানীয় আশাকর্মী বিজলি মণ্ডল বলেন, ‘রাস্তার এমন অবস্থা যে, যাতায়াতই করা যাচ্ছে না। দীর্ঘ দিন ধরে এই অবস্থা হয়ে রয়েছে। যাতে দ্রুত রাস্তাটা মেরামত করা যায়, সেটা প্রশাসন দেখুক।’ প্রিয়াঙ্কা জানা, স্বপন প্রামাণিক, সুজন প্রামাণিক, সুপ্রিয় মল্লিকরাও একই দাবি জানাচ্ছেন। স্কুলছাত্রী ঐন্দ্রিকা মণ্ডলের আর্জি, ‘কাদাজল মাড়িয়ে রোজ স্কুলে যেতে হয় আমাদের। এটাকে পাকা রাস্তা করে দিলে খুব ভালো হয়।’