Suvendu Adhikari | ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন মুখ্যমন্ত্রী, মানবাজারে ঘোষণা শুভেন্দু অধিকারীর
পুরুলিয়া জেলা সফরে মেগা দুই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার মানবাজারে জাইকার জল প্রকল্পের সূচনা করেন। সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ৯ মে, ২০২৭ সালে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের এক বছর পূর্ণ হবে। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে প্রতিশ্রুতি পূরণে কতখানি সফল হলেন, তা জানতেই জনতার দরবারে পরীক্ষায় বসবেন শুভেন্দু অধিকারী। কাজের ভিত্তিতে নম্বর দেবেন রাজ্যের আমজনতা। পুরুলিয়ায় জাইকা জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেন,’যদি ১০-এর মধ্যে ৯ না পাই, তাহলে ক্ষমা স্বীকার করে নেব।’