ভারতের সীমান্ত-চুক্তির নথি হারিয়েছে নেপাল? মন্ত্রীর দাবিতে চাঞ্চল্য
কালাপানি এলাকা নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিরোধ রয়েছে। ২০১৯ সালে ভারতের প্রকাশিত একটি মানচিত্র দেখে নেপাল দাবি করে, ধারচুলা জেলার একটি অংশ আসলে তাদের। ভারত ও চিন লিপুলেখ পাস বাণিজ্য রুট ফের খোলার সিদ্ধান্ত নেওয়ার পরে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত বিরোধ বাড়ে। নেপালের দাবি, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি তাদের অংশ, যদিও এগুলি উত্তরাখণ্ডের অংশ বলে ভারত সাফ জানিয়েছে। নেপালের বক্তব্য, সীমান্তে কিছু জায়গায় অস্পষ্টতা আছে, সেগুলি আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। কিন্তু মূল নথি না থাকলে কীসের ভিত্তিতে আলোচনা? জল্পনা বাড়ছেই।