মুর্শিদাবাদের সুতিতে মর্মান্তিক ঘটনা, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ
মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চার শিশুকন্যার উপর হওয়া অনভিপ্রেত ঘটনার জেরে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পরে অভিযুক্ত গোলাম সারওয়ার ওরফে বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পরিবার ও স্থানীয়দের বয়ান সংগ্রহ করছে পুলিশ প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।