ঢাল ওষুধের দোকান, বেআইনি গর্ভপাতে গ্রেপ্তার দুই
ধৃতদের বাড়ি চাঁচল হাসপাতাল পাড়া এলাকায়। গর্ভপাত করানোর খবর পেয়ে একই পাড়ার বাসিন্দা আকাশদীপ চট্টোপাধ্যায় ওই দোকানে ঢুকে গর্ভপাতের বিষয়টি মোবাইলে ভিডিয়ো করার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। আকাশদীপ বলেন, ‘আমার বাড়ির পাশেই রয়েছে ওষুধের দোকানটি। ওই দোকানে বেআইনি গর্ভপাতের খবর শুনে ঢুকে পড়ে ভিডিয়োতে তুলে রাখি। তারপর চাঁচল থানার পুলিশকে পুরো বিষয়টি জানাই। আমার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে করে নিয়ে যায়।’ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের চাঁচল মহকুমা জোনের সম্পাদক প্রণব পাল বলেন, ‘এই ধরনের বেআইনির কাজকে কখনওই বরদাস্ত করা হবে না। ওই ওষুধ ব্যবসায়ীর লাইসেন্স অবিলম্বে ক্যান্সেল করার জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত দাবি জানাব।’