দেহের পাশে ভায়াল! NRS-এ নার্সের রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন
NRS হাসপাতালে কর্তব্যরত ৩০ বছরের এক নার্সের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বুধবার রাতে ডিউটিতে যোগ দেওয়ার কিছুক্ষণ পর শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে অ্যানাস্থেশিয়ায় ব্যবহৃত ওষুধের ভায়াল। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে হোমিসাইড শাখা। পাশাপাশি স্বাধীন তদন্তের জন্য কমিটি গঠন করেছে NRS ও স্বাস্থ্য দপ্তর। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজে। ঘটনার নেপথ্যে কী, তদন্তেই মিলবে উত্তর।