শুধু দখলে আশ মিটল না, ইসিএলের আবাসন বেচতে বিজ্ঞাপন অনলাইনে!
আবাসনটি রয়েছে ইসিএল–এর তিরাট কোলিয়ারিতে রঘুনাথ মুর্মুর মূর্তির কাছেই, সংস্থার সাতগ্রাম-শ্রীপুর এরিয়ার অন্তর্গত রতিবাটি গ্রুপ অফ মাইন্স–এর এলাকায়। অনলাইন মার্কেট প্লেসে বিজ্ঞাপনে বলা হয়েছে, ১৫০০ বর্গফুট মাপের থ্রি বিএইচকে বাড়ি বিক্রি হবে। বাড়িতে তিনটি ঘর ছাড়াও একটি ডাইনিং হল, রান্নাঘর, বাথরুম, গাড়ি পার্কিং–এর জায়গা ও বাউন্ডারি ওয়াল রয়েছে।