‘উধাও’ সার্টিফিকেট মিলল ব্যাঙ্কে, তাও রইল প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

‘উধাও’ সার্টিফিকেট মিলল ব্যাঙ্কে, তাও রইল প্রশ্ন

Spread the love

সঞ্জয় দে, দুর্গাপুর

অবশেষে সেই ৫০ কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজ়িট সার্টিফিকেট খুঁজে পেলেন দুর্গাপুর এনআইটি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি) কর্তৃপক্ষ। ব্যাঙ্কে পড়েছিল সেই সার্টিফিকেট!

সেই খবর জানতে পেরে তড়িঘড়ি ব্যাঙ্ক থেকে সার্টিফিকেট নিয়ে আসেন এনআইটি কর্তৃপক্ষ। কিন্তু তাতেও একাধিক ত্রুটি ধরা পড়েছে। নিয়ম মতো যে তারিখে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট করা হয়, সার্টিফিকেট ইস্যুর সময়েও সেই তারিখের উল্লেখ থাকে। কিন্তু এ ক্ষেত্রে ফিক্সড ডিপোজ়িট করার প্রায় আট মাস পরের তারিখ লেখা রয়েছে ওই সার্টিফিকেটে। কেন এমন হলো, তার সদুত্তর দিতে পারেননি এনআইটি কর্তৃপক্ষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *