হোয়াটসঅ্যাপে বড়সড় বিভ্রাট, ছবি-ভিডিয়ো পাঠাতে সমস্যা
আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘Downdetector’-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকেই হোয়াটসঅ্যাপ নিয়ে একের পর এক সমস্যার রিপোর্ট জমা পড়তে শুরু করে। রিপোর্ট করা সমস্যাগুলির মধ্যে প্রায় ৪১ শতাংশ ছিল মেসেজিং সংক্রান্ত, ৪০ শতাংশ ব্যবহারকারী সরাসরি অ্যাপ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন এবং ১৩ শতাংশ রিপোর্ট ছিল নোটিফিকেশন নিয়ে।
ইউজ়ারদের অভিযোগ, চ্যাটে ছবি বা ভিডিয়ো পাঠানোর সময়ে ফাইল আপলোড হতে দীর্ঘ সময় লাগছে। অনেক ক্ষেত্রে মিডিয়া ফাইল পাঠানোর প্রক্রিয়া আটকে থাকছে। এমনও দেখা গিয়েছে, চ্যাটে ছবি দেখা গেলেও সেটি পুরোপুরি আপলোড হচ্ছে না।