জিরো টলারেন্স চোলাইয়ে, বিপুল মদ উদ্ধার, ধৃত ২৩
গ্রামীণ পুলিশের বার্তা, চোলাই মদ শুধু অবৈধ নয়, এটি সাধারণ মানুষের জীবন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে প্রায়শই সংগঠিত অপরাধ, আর্থিক শোষণ এবং প্রাণহানির ঝুঁকি জড়িত থাকে। তাই, এই অপশক্তির বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে। শুধু সিঙ্গুর নয়। গোটা গ্রামীণ এলাকাকে মদমুক্ত করার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলতে থাকবে। অবৈধ চোলাই মদের উৎপাদন, পরিবহণ, মজুত কিংবা বিক্রয়ের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি বা চক্রকে কোনও ভাবেই রেয়াত করা হবে না বলে পুলিশ জানিয়েছে।