Leo Messi Father: ৬৮ বছর বয়সে প্রয়াত লিও মেসির বাবা জর্জ, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব! | Lionel Messi’s Father Jorge Messi Dies at 68 After Prolonged Illness
রোজারিও : অনেকদিন ধরেই নানা জল্পনা-রটনা শোনা যাচ্ছিল। আজও শোনা গেল। কিন্তু এটা কোনও জল্পনা নয়। প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা তথা তাঁর ম্যানেজার জর্জ মেসি। বিশ্বকাপ ২০২৬-এর শুরু থেকেই রোজারিওর একটি হাসপাতালে গুরুতর অসুস্থতার সঙ্গে ভুগছিলেন ৬৮ বছরের বয়সী জর্জ। অবশেষে আজ চলে গেলেন মেসির বাবা। জর্জ মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। বিশেষ করে মেসির জন্মশহর রোজারিওতে এই খবর খুব প্রভাব ফেলেছে। অনেকেই খবরটি ফেক বলে এড়িয়ে গেলেও আর্জেন্টিনার একটি বৃহৎ মিডিয়া চ্যানেল রোজারিও৩ ইতিমধ্যেই খবরটি নিশ্চিত করেছে।
(বিস্তারিত আসছে…)