Supreme Court on CAA: CAA-তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নোটিস শীর্ষ আদালতের – Bengali News | CAA Case hearing ends in Supreme Court, no stay order, court gives notice to center
সুপ্রিম কোর্টে সিএএ মামলাImage Credit source: GFX- TV9 Bangla
নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হওয়ার পর আইনের বিরোধিতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। আপাতত ওই আইনে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। তবে, নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৮ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে কেন্দ্রকে। অন্যদিকে, আবেদনকারীদের ২ এপ্রিলের মধ্যে ৫ পাতার সংক্ষিপ্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।
আগামী ৯ এপ্রিল পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে কাউকে নাগরিকত্ব দেওয়া হলে যে কোনও আবেদনকারী আদালতের নজরে আনতে পারেন বিষয়টি। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
সবিস্তারে আসছে…