শুটিংয়ে চোট নিয়ে মুখ খুললেন রশ্মিকা, অসুস্থ শরীরেও কী কারণে ভয়ঙ্কর দুশ্চিন্তায় অভিনেত্রী? - 24 Ghanta Bangla News
Home

শুটিংয়ে চোট নিয়ে মুখ খুললেন রশ্মিকা, অসুস্থ শরীরেও কী কারণে ভয়ঙ্কর দুশ্চিন্তায় অভিনেত্রী?

Spread the love

শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। নিতম্বের পেশিতে চোট পেয়েছিলেন বলে জানা গিয়েছিল। একটি নাচের সিকোয়েন্স শুটের সময়েই এই বিপত্তি। যদিও এত দিন এই বিষয়ে একেবারেই স্পিকটি নট ছিলেন রশ্মিকা। এ বার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ভক্তদের নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, কিছুদিন আগে ‘মাইসা’ ছবির একটি নাচের শুটিংয়ের সময়ে তিনি চোট পান। পর পর তিনবার চোট পাওয়ায়, ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে গিয়েছে তাঁর। ফলে আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

পোস্টে বেশ কয়েকটি সেলফির সঙ্গে কিছু কুকিজ়, পাজ়ল ও দ্রুত আরোগ্য কামনা করে পাঠানো একটি ফুলের তোড়া এবং তাঁর পোষ্য কুকুরের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী লিখেছেন, আঘাত পাওয়া বা চোট পাওয়াটা সত্যিই খুব বাজে ব্যাপার। আমি আসলে চেয়েছিলাম কেউ যেন এটা জানতে না পারে। কিন্তু কী আর করা যাবে? আমি বেশ কিছু দিন আড়ালে ছিলাম। এটা আমার তৃতীয় বার পাওয়া চোট। এ বার শরীরটাকে একটা যন্ত্রের মতো না ভেবে মানুষের শরীর হিসেবেই যত্ন নিতে শেখা উচিত। আপনারা চিন্তা করবেন না। ব্যথা আছে ঠিকই, কিন্তু অসহনীয় নয়। আমার মনে হচ্ছে ঈশ্বর যেন বলছেন, ‘নিজের ইচ্ছায় তো তুমি কখনওই বিরতি নেবে না, তাই এ ভাবেই নাও। আমিই তোমার হয়ে বিরতিটা নিয়ে দিচ্ছি।’ জানেনই তো, আমার এই চোটগুলো অদ্ভুত সব কারণে হয়েছে, একেবারে অপ্রত্যাশিত দুর্ঘটনা।’

অসুস্থতার মাঝেও ওজন বেড়ে যাওয়া নিয়ে খুব চিন্তায় আছেন রশ্মিকা। কারণ, শরীরচর্চা থেকে দূরে থাকতে হচ্ছে তাঁকে। রশ্মিকা লেখেন, ‘আমি সাধারণত পাগলের মতো ব্যায়াম আর দৌড়ঝাঁপ করি। আর এখন তো কিছু দিন ব্যায়াম বা দৌড়, কোনওটাই করতে পারব না। আর ব্যায়াম না করতে পারলে আমি তখন খেতে থাকি, ডেজ়ার্ট বা মিষ্টির জন্য পাগল হয়ে যাই, তাই বিপদ।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *