Satrugha Sinha News: 'আমাকে ভাঙার অনেক চেষ্টা হয়েছিল...', বড় দাবি শত্রুঘ্নর | Satrugha Sinha said that he will not change TMC - 24 Ghanta Bangla News
Home

Satrugha Sinha News: ‘আমাকে ভাঙার অনেক চেষ্টা হয়েছিল…’, বড় দাবি শত্রুঘ্নর | Satrugha Sinha said that he will not change TMC

Spread the love

শত্রুঘ্ন সিনহা, সাংসদ
Image Credit: Tv9 Bangla

আসানসোল: কুড়ি জন সাংসদ আগেই NCPI-তে যোগ দিয়েছেন। তবে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রয়ে গিয়েছেন কয়েকজন সাংসদ (MP)। তার মধ্যে অন্যতম হলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। এবার বিজেপি বিধায়কের পাশে দাঁড়িয়ে বড় কথা বললেন তিনি। বললেন, “আমাকে ভাঙার অনেক চেষ্টা হয়েছিল, প্রলোভনে কাজ হবে না।”

সোমবার ‘আসানসোল চাঁদমারি রাইফেল ক্লাব’ আয়োজিত হয়েছিল। সেখানেই দেখা গেল দলীয় মেরুকরণ ভুলে একই মঞ্চে পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার এবং বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ​অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “ক্রীড়া প্রতিষ্ঠানের মতো জায়গাগুলিকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। শত্রুঘ্ন সিনহার মতো ব্যক্তিত্বকে কোনও নির্দিষ্ট দলের তকমায় আটকে রাখা ঠিক নয়।” এরপর আসানসোলের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি।

​অন্যদিকে, এই মঞ্চ থেকেই বিজেপিতে যোগ দেওয়ার সমস্ত জল্পনা সম্পূর্ণ খারিজ করে দেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। ভয় বা চাপের মুখে যারা দল ত্যাগ করছেন তাঁদের সমালোচনা করে তিনি সাফ জানান, তিনি কোনও প্রলোভনে পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি ক্রীড়াবিদদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার। তিনি জানান, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী শুটারদের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অনারারি ডিএসপি পদে নিয়োগ করা হবে। একই সাথে ক্লাবের পরিকাঠামো উন্নয়নে হোস্টেল ও শীতাতপ নিয়ন্ত্রিত ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *