চিতার ঘরেই চোরাশিকার! কুনোয় নিহত ১০ লেপার্ড - 24 Ghanta Bangla News
Home

চিতার ঘরেই চোরাশিকার! কুনোয় নিহত ১০ লেপার্ড

Spread the love

শিলাদিত্য সাহা

চোরাশিকারের ছায়া এ বার চিতার ডেরায়।

একটা নয়, দুটো নয়। কমপক্ষে ১০টি লেপার্ড মেরে তাদের চামড়া ছাড়িয়ে চালান করা হয়েছিল চোরাচালানকারীদের হাতে। আর সেই অকুস্থল আর কোথাও নয়, মধ্যপ্রদেশের কুনো! চার বছর ধরে এই এলাকাতেই বেড়ে উঠছে চিতার সংসার। বর্তমানে প্রায় পঞ্চাশটি চিতা রয়েছে কুনোর জঙ্গলে। আর যে যে এলাকায় চোরাশিকারিরা ফাঁদ পেতে লেপার্ড শিকার করেছে, সেই কুনো ওয়াইল্ডলাইফ ডিভিশন, শেওপুর ও মোরেনা ফরেস্ট ডিভিশন— সবটা মিলিয়েই এই মুহূর্তে গড়ে উঠছে ভারতের চিতা ল্যান্ডস্কেপ। এই গোটা এলাকাতেই আন্তঃরাজ্য চোরাচালানকারীদের নেটওয়ার্ক কাজ করছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০ জন চোরাশিকারিকেও। কারও নাম হুব্বা, কারও নাম গব্বর! এখনও পর্যন্ত কোনও চিতা চোরাশিকারের বলি হয়নি ঠিকই, তবে তাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন এ বার উঠেই গেল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *