দিন ঘোষণা নিট–ইউজি কাউন্সেলিংয়ের
এই সময়: মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা ‘নিট–ইউজি’র কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষিত হলো। শনিবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বভারতীয় কোটায় প্রথম দফার কাউন্সেলিং চলবে ৪ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত। এ ক্ষেত্রে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) আবেদনকারীদের ভেরিফিকেশন করবে ২৩ অগস্ট। এই পর্বে রাজ্যভিত্তিক কাউন্সেলিং হবে ১৩ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত।