রামমন্দিরে অনুদান চুরি নিয়ে সংসদ চত্বরে পথনাটক রাহুলদের, মামলা পাপ্পুর বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

রামমন্দিরে অনুদান চুরি নিয়ে সংসদ চত্বরে পথনাটক রাহুলদের, মামলা পাপ্পুর বিরুদ্ধে

Spread the love

পাপ্পুর বিরুদ্ধে দিল্লির জাহাঙ্গিরপুরী থানায় অভিযোগ দায়ের করেছেন সূর্য মৈথিল নামে জনৈক এক ব্যক্তি। পরে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘পাপ্পু যাদব গেরুয়া পোশাক ও সনাতন ধর্মের প্রতীকের অপমান করেছেন। পার্লামেন্টের বাইরে উনি যে নাটক করেছেন, তাতে রাহুল গান্ধী, ডিম্পল যাদব (অখিলেশ যাদবের স্ত্রী) ও অবধেশ প্রসাদ (রামমন্দির যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই ফৈজ়াবাদ কেন্দ্রের সাংসদ)-দের সমর্থন ছিল। পাপ্পু যাদব ভগবান রামলালার ছবি পায়ের কাছে রেখেছেন, যা সনাতনীদের অনুভূতিতে আঘাত হেনেছে।’ প্রসঙ্গত, সংসদে পথনাটকের যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, ‘চান্দা চোর, গদি ছোড়’ (চাঁদা চোর, গদি ছাড়ো), ‘জবাব তুমকো দেনা হোগা’ (জবাব তোমায় দিতে হবে) এবং ‘অমিত শাহ, সদন মেঁ আও’ (অমিত শাহ, সংসদে আসুন) জাতীয় স্লোগানও তোলেন বিরোধীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *