১০ হাজার কিমির বৃষ্টির মেঘ ভাঙছে, কলকাতায় টানা নয়, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস - 24 Ghanta Bangla News
Home

১০ হাজার কিমির বৃষ্টির মেঘ ভাঙছে, কলকাতায় টানা নয়, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Spread the love

কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ভারত-সহ কলকাতায় বৃষ্টির (Kolkata Weather) পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বিশাল ৭,০০০ থেকে ১০,০০০ কিলোমিটার দীর্ঘ মৌসুমি মেঘমালা (Monsoon…

কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ভারত-সহ কলকাতায় বৃষ্টির (Kolkata Weather) পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বিশাল ৭,০০০ থেকে ১০,০০০ কিলোমিটার দীর্ঘ মৌসুমি মেঘমালা (Monsoon Convergence Zone) ধীরে ধীরে ভেঙে ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তনের ফলে আগামী কয়েক দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা কম।

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (RMC)-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তর ভারত থেকে হিমালয়, চিন হয়ে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ মেঘের করিডর এখন ছোট ছোট নিম্নচাপ অঞ্চল এবং স্থানীয় বৃষ্টিপ্রবণ এলাকায় বিভক্ত হচ্ছে।

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিচ্ছিন্ন অংশগুলি থেকে নতুন কনভেকটিভ জোন বা স্থানীয় আবহাওয়া ব্যবস্থা তৈরি হতে পারে। সেগুলি যদি বঙ্গোপসাগরের কাছাকাছি গড়ে ওঠে এবং পূর্ব ভারতের দিকে অগ্রসর হয়, তাহলে কলকাতা-সহ পূর্ব ভারতে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের

তবে আপাতত আগামী পাঁচ দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক সপ্তাহে এই বিশাল মেঘমালা এল নিনোর প্রভাবকে সাময়িকভাবে দুর্বল করে পূর্ব ভারতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে সাহায্য করেছিল। তবে এখন মেঘমালা ভেঙে যাওয়ায় ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরীয় আবহাওয়ার প্রভাব এবং এল নিনোর প্রভাব আবার সক্রিয় হতে পারে।

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের উপ-মহানির্দেশক এইচ. আর. বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ-জনিত আবহাওয়া ব্যবস্থা। ফলে এই মুহূর্তে বিশাল মেঘমালার প্রভাব খুবই সীমিত। স্থানীয় আবহাওয়া ব্যবস্থাই এখন বৃষ্টির মূল নিয়ামক।

Also Read | বিদেশ যাওয়ার জন্য অভিষেকের আদালতে দেওয়া সার্টিফিকেট জাল! দাবি মেডিকেল কাউন্সিলের

আবহাওয়াবিদদের মতে, ভবিষ্যতে যদি বঙ্গোপসাগরে নতুন কোনও নিম্নচাপ তৈরি হয় এবং তা পূর্ব ভারতের দিকে এগোয়, তাহলে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে বর্তমানে কলকাতায় টানা ভারী বর্ষণের সম্ভাবনা কম থাকলেও মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *