কথায় কথায় রেফার চলবে না, ইমামবাড়া হাসপাতালে সারপ্রাইজ় ভিজ়িটে গিয়ে সাফ বার্তা মন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

কথায় কথায় রেফার চলবে না, ইমামবাড়া হাসপাতালে সারপ্রাইজ় ভিজ়িটে গিয়ে সাফ বার্তা মন্ত্রীর

Spread the love

কথায় কথায় রেফার চলবে না, সুপারকে কড়া নির্দেশ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। এর আগে নদিয়া কল্যাণীর জেএনএম হাসপাতাল ও কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল পরিদর্শন করেছিলেন মন্ত্রী। বৃহস্পতিবার হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী সুমনা সরকার। ওপিডি-ওয়ার্ড-রান্নাঘর ঘুরে দেখেন তিনি। রোগীরা কেমন চিকিৎসা পাচ্ছেন, হাসপাতাল কতটা পরিষ্কার, তা দেখতেই এ দিনের সারপ্রাইজ় ভিজ়িট। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথাও বলেন সুমনা সরকার। সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার রোগীদের সঙ্গে কথা বলছেন কি না, চিকিৎসা কেমন হচ্ছে, তারও খোঁজ নেন মন্ত্রী। সাফ জানিয়ে দেন, কথায় কথায় রেফার বরদাস্ত করা হবে না।

আউটডোরের অবস্থা খারাপ

পরিদর্শনের পরে সুমনা সরকার বলেন, ‘ইমামবাড়া হাসপাতাল নিয়ে আমার কাছে বার বার অভিযোগ এসেছে। আউটডোরের অবস্থা খারাপ। আগের সরকার ১৫ বছর ছিল, তারা স্বাস্থ্য কাঠামো পুরো ভেঙে ফেলেছে। বিজেপি সরকার চেষ্টা করছে সেটাকে রিকভারি করার।’

এক নজরে

১. রেফার কালচার বন্ধে কড়া নির্দেশ

২. আউটডোরের ভিড় ও পার্কিং সমস্যা সমাধানের আশ্বাস

৩. হাসপাতাল চত্বর সম্পূর্ণ পরিষ্কার রাখার নির্দেশ

৪. নতুন ডাক্তার ও নার্স নিয়োগের পরিকল্পনা

রেফার নিয়ে কড়া বার্তা

এই হাসপাতালে বার বার রেফারের অভিযোগ তোলেন রোগীরা। কথায় কথায় চুঁচুড়া হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করা হয়। ডাক্তারদের বলা হয়েছে, রোগীকে গুরুত্ব দিয়ে দেখতে। সুমনা সরকার বলেন, ‘আশা রাখব আজকের পরে ডাক্তারদের সদিচ্ছা বাড়বে। ডাক্তাররা যাতে কথায় কথায় রেফার না করেন।’

স্বচ্ছতার বার্তাও মন্ত্রীর

একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে না যান, সেটা দেখতে হবে। আউটডোরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই অভিযোগও সুপারকে জানিয়েছেন তিনি। সুপার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। সুপারের সঙ্গে কথা হয়েছে হাসপাতালের পার্কিং সমস্যা নিয়েও।

কী বললেন হাসপাতাল সুপার

হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘যত সারপ্রাইজ় ভিজ়িট হবে, ততো আমরা অ্যালার্ট থাকব। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। রোগী স্থানান্তরের নিয়ম নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করব। কিছু মানুষের সদিচ্ছার অভাব আছে, সেটা মিটে যাবে। কিছু ডাক্তারের কাজে অনীহা আছে।’

এ দিন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। হাসপাতালগুলিকে আরও উন্নত করা হবে। গ্রামীণ হাসপাতালগুলোকে উন্নত মানের করা হবে। যাঁরা ডাক্তারি পড়ছেন, তাঁরা যাতে রাজ্যের বাইরে চলে না যান, সে দিকেও নজর দেওয়া হচ্ছে। প্রতিটি জায়গায় ডাক্তার-নার্স নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী। সুমনা সরকার বলেন, ‘আমি চাইব আমাকে যাতে আর কোনও হাসপাতালে যেতে না হয়। স্বাস্থ্য দপ্তর মানুষের জন্য প্রচুর কাজ করবে।’

FAQs

প্রশ্ন ১: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কোন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেছেন?

উত্তর: রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে আচমকা পরিদর্শন করেছেন। সেখানে ওপিডি, ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখে চিকিৎসা পরিষেবার খোঁজ নেন তিনি।

প্রশ্ন ২: চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সুপারকে কী নির্দেশ দিয়েছেন মন্ত্রী?

উত্তর: বিনা কারণে বা কথায় কথায় রোগীদের অন্য হাসপাতালে রেফার করা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি আউটডোরের পরিষেবার মান উন্নয়ন, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পার্কিং সমস্যা দ্রুত সমাধানের কথা বলা হয়েছে।

প্রশ্ন ৩: রাজ্য সরকার হাসপাতালগুলির মানোন্নয়নে কী পদক্ষেপ করছে?

উত্তর: গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা, নতুন ডাক্তার ও নার্স নিয়োগ করার দিকে নজর দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *