আজ নামছেন নীরজ, বক্সিংয়ে ১০ পদক নিশ্চিত ভারতের
বুধবার রাত দশটা পর্যন্ত ভারতের ঘরে যে ১২ পদক এসেছে, তার মধ্যে সাতটাই এসেছে ওয়েটলিফ্টিং থেকে। আগামী কয়েক দিনের মধ্যে পদকের সংখ্যায় ওয়েটলিফ্টিংকে টপকে যাওয়ার পথে বক্সিং। এর মধ্যেই ভারতের ৯ বক্সার সেমিফাইনালে উঠেছেন। ফলে ন’টা পদক পাওয়া নিশ্চিত। যাঁদের শেষ চারের বাউটে দেখা যাবে তাঁরা হলেন—সাক্ষী চৌধরি (৫১ কেজি), অরুন্ধতী চৌধরি (৭০ কেজি), সচিন সিওয়াচ (৬০ কেজি), অঙ্কুশ পাঙ্ঘাল (৮০ কেজি), নরেন্দর বেরওয়াল (+৯০ কেজি)। আগেই এই যোগ্যতা অর্জন করেছিলেন লাভলিনা বরগোঁহাই (৭৫ কেজি), প্রিয়া ঘাঙ্ঘেস (৬০ কেজি), প্রীতি পানোয়ার (৫৪ কেজি) ও ছেলেদের যাদুমনি সিং (৫৫ কেজি)। বার্মিংহামে ভারতের বক্সাররা তিনটে সোনা, একটা রুপো ও তিনটে ব্রোঞ্জ পেয়েছিলেন। এ বার সোনার পদকের সংখ্যা বাড়ানোউ লক্ষ্য লাভলিনাদের।