BAPS Swaminarayan Sanstha: গুরু পূর্ণিমার পূণ্যতিথিতে ভক্তদের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা BAPS স্বামীনারায়ণ মন্দিরে | Special Prayer organized at BAPS Swaminarayan Temple on Eve of Guru Purnima
ভক্তদের জন্য বিশেষ প্রার্থনা।Image Credit: TV9 বাংলা
নয়া দিল্লি: গুরু পূর্ণিমা উপলক্ষে বিশ্বজুড়ে ব্যাপস স্বামী নারায়ণ সংস্থা (BAPS Swaminarayan Sanstha)-র বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই পবিত্র দিনে স্বামীনারায়ণ মন্দিরে ভক্তদের মঙ্গল কামনায় ভগবান নীলকণ্ঠ বর্ণী মহারাজের (Bhagwan Nilkanth Varni Maharaj) উদ্দেশে বিশেষ অভিষেক ও প্রার্থনা নিবেদন করা হয়।
ব্যাপস সংস্থার তরফে জানানো হয়েছে, “গুরু পূর্ণিমার এই শুভক্ষণে সকল ভক্তের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেকের জীবনে ঈশ্বরের কৃপা ও গুরুর আশীর্বাদ বর্ষণ হোক, সেই প্রার্থনাও করা হয়েছে।”
আরও বলা হয়েছে, গুরু মহন্ত স্বামী মহারাজের (Guru Mahant Swami Maharaj) ঐশ্বরিক পথনির্দেশ যেন জীবনের প্রতিটি পদক্ষেপে ভক্তদের সঙ্গী হয়। তাঁর আজ্ঞা অনুসরণ করে জীবন পরিচালিত হোক এবং তাঁর ‘রাজিপো’ বা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রত্যেকের জীবন সুখ, শান্তি, অটল বিশ্বাস ও আন্তরিক ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক- এই প্রার্থনা জানানো হয়েছে।
উল্লেখ্য, হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা একটি বিশেষ দিন। এই দিনে গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভক্তি প্রকাশ করা হয়। এই উপলক্ষে ব্যাপস স্বামীনারায়ণ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, পূজা, অভিষেক এবং প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তরাও এদিন গুরু ও ভগবানের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হয়ে প্রার্থনায় অংশ নেন।