Hooghly Arrest Update | গুড়াপে পঞ্চায়েতের প্রধান-সহ ৩ জন গ্রেপ্তার
হুগলির গুড়াপে ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন গুড়াপ পঞ্চায়েতের প্রধান দন্ডিচরণ ঘোষ, তৃণমূল কংগ্রেসের কর্মী শুভঙ্কর ঘোষ ও শেখ আসরফ উদ্দিন। অভিযোগ, ফরিদপুর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী সৌদীপ ঘোষের বাড়িতে হামলা, লুটপাট এবং তাঁর পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালানো হয়েছিল। সৌদীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে গুড়াপ থানায় মামলা রুজু হয়।