Bankura News | দ্বারকেশ্বর পেরিয়ে জঙ্গলের পথে দাঁতালের দল - 24 Ghanta Bangla News
Home

Bankura News | দ্বারকেশ্বর পেরিয়ে জঙ্গলের পথে দাঁতালের দল

Spread the love

বর্ষার জলে ভরপুর দ্বারকেশ্বর নদ। মঙ্গলবার সকালে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। দ্বারকেশ্বর নদ পেরিয়ে জঙ্গলের পথে রওনা দিচ্ছে হাতির দল।

১৮ টি হাতির একটি দল গত কয়েকদিন আগে বড়জোড়া হাতি করিডর থেকে বেরিয়ে এসে দলমার উদ্দেশে রওনা দিয়েছে। সোনামুখী ও পাত্রসায়র জঙ্গল হয়ে নদ পেরিয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করেছে কিছু হাতি। জানা গিয়েছে, দু’টি শাবক হাতি নিয়ে দলছুট হয়ে পড়ে দু’টি বড় হাতি। তারাই এ দিন নদ-জঙ্গল পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। এ দিকে তাদেরকে দেখতে রাস্তায় ভিড় জমতে শুরু করে উৎসুক জনতার। সঙ্গে শাবক থাকায় কিছুটা ভয়েই জনতার দিকে তেড়ে যায় বড় হাতিটি। তবে পরে ফের জঙ্গলে মিশে যায় দাঁতালগুলি। তবে বনদপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে জয়পুর রেঞ্জের মাচানতলা বিটের কসিরবাগান জঙ্গলে অবস্থান করছে হাতির দলটি। এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে বনদপ্তর। জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাঁকুড়া দ্বারকেশ্বর নদী পেরিয়ে জঙ্গলের পথে এগিয়ে গেল দাঁতালের দল। এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *