Breaking News Live: দুর্গাপুরে NIA-এর অভিযান - 24 Ghanta Bangla News
Home

Breaking News Live: দুর্গাপুরে NIA-এর অভিযান

Spread the love

দুর্গাপুরে NIA-এর অভিযান

সাতসকালে দুর্গাপুরে ১৩ নম্বর ওয়ার্ডে মেনগেট সংলগ্ন নিউ স্টিল পার্কের একটি বাড়িতে হানা দেয় NIA টিম। এখানকার বাসিন্দা গোলাম জামার বাড়িতে এনআইয়ের একজন ডিএসপি পদাধিকারি-সহ ৬ সদস্যের টিম এসেছে বলে খবর। পুরো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

জলগাঁওতে ছয় মাসে আত্মহত্যা ৪৩১ জনের

আত্মহত্যা বাড়ছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৪৩১ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার কারণ, বিয়ে না হওয়ায়। এ ছাড়া, আর্থ-সামাজিক পরিস্থিতি, মানসিক চাপ ও অন্য কারণেও মানুষ আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে ও সুইসাইড নোট থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে।

কোডারমায় হাতির পালের তাণ্ডবে আতঙ্ক

একপাল হাতির তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব ঝাড়খণ্ডের কোডারমা জেলার মারকাচো ব্লকে। তিন দিন ধরে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। রবিবার রাতে খানড্রাডিহি গ্রামের বাসিন্দা কেদার যাদবকে শুঁড়ে পেচিয়ে আছড়ে মেরে ফেলে এক হাতি। প্রবল আতঙ্ক ছড়ায় পাপলো গ্রাম পঞ্চায়েতে। সূত্রের খবর, ওই গ্রামে হামলা চালানোর আগে হাতির পাল নওয়ালশাহি থানার ঢোকার আগে কোডারমা-গিরিডি মেন রোডে পুলিশের লাগানো ব্যারিকেড ভেঙে দিয়ে তাণ্ডব চালায়। সূত্রের খবর, কয়েকটি হাতি থানাতেও ঢোকার চেষ্টা করেছিল। ভয়ে থানা থেকে অনেকক্ষণ বেরোতে পারেনি পুলিশ কর্মীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *