Electoral Bond: প্রকাশ্যে নির্বাচনী বন্ডের আরও তথ্য! কী ছিল মুখবন্ধ খামে? – Bengali News | Electoral Bond: EC releases details from sealed envelopes submitted to Supreme Court
নয়া দিল্লি: নির্বাচনী বন্ড সংক্রান্ত নয়া তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ড মামলার শুনানি চলাকালীন, সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল রাজনৈতিক দলগুলি। শুনানির পর, এই তথ্যগুলি সর্বসমক্ষে আনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রবিবার (১৭ মার্চ), নির্বাচনী বন্ড সংক্রান্ত সেই সকল বিবরণই প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তথ্যগুলি সম্ভবত, ২০১৯ সালের ১২ এপ্রিলের আগের সময়ের তথ্যাবলী। গত সপ্তাহেই, ওই তারিখের পরের নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০১৯ সালের ১২ এপ্রিল, এই মামলার শুনানিতে এক অন্তর্বর্তী আদেশে মুখবন্ধ খামে এই তথ্যগুলি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।