আজ সোমবার থেকে নীল ও সবুজ লাইনে বাড়ল কলকাতা মেট্রোর ট্রেন পরিষেবা - 24 Ghanta Bangla News
Home

আজ সোমবার থেকে নীল ও সবুজ লাইনে বাড়ল কলকাতা মেট্রোর ট্রেন পরিষেবা

Spread the love

কলকাতা: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু ও গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন…

কলকাতা: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু ও গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহের কর্মদিবস এবং রবিবার, দুই দিনেই বাড়ানো হয়েছে ট্রেন চলাচলের সংখ্যা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ খুদিরাম) কর্মদিবসে মোট ২৭২টি ট্রেন চলবে। রবিবার চলবে ১৫৮টি ট্রেন। অন্যদিকে গ্রিন লাইনে (হাওড়া ময়দান – সেক্টর V) কর্মদিবসে ২৩৬টি ট্রেন এবং রবিবার ১১১টি ট্রেন চলাচল করবে।

Also Read | কুমোরটুলিতে গণেশ প্রতিমার অর্ডারের ঢল, উৎসব মরশুমে আশার আলো শিল্পীদের

ব্লু লাইনের নতুন সময়সূচি

কর্মদিবসে দক্ষিণেশ্বর এবং শহিদ খুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায়।
শেষ ট্রেনের সময়সূচি:
• দক্ষিণেশ্বর থেকে রাত ১০:১৮
• দমদম থেকে রাত ১০:৩০
• শহিদ খুদিরাম থেকে রাত ১০:৩০

গ্রিন লাইনের নতুন সময়সূচি

গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টায় এবং সেক্টর V থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:০৯-এ।
শেষ ট্রেন:
• হাওড়া ময়দান থেকে রাত ১০:৩০
• সেক্টর V থেকে রাত ১০:৩০

Also Read | ‘তিন পুরুষ মনে রাখবে’! ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী

রবিবারের পরিষেবা

রবিবার দক্ষিণেশ্বর, শহিদ খুদিরাম, হাওড়া ময়দান এবং সেক্টর V, এই চারটি টার্মিনাল স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।
চারটি রুটেই শেষ মেট্রো রাত ১০:৩০-এ ছাড়বে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাহিদা এবং পরিষেবার কার্যকারিতা পর্যালোচনা করেই আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে এই নতুন সময়সূচি চালু করা হয়েছে। যাত্রীদের সাড়া ও পরিচালনাগত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এই পরিষেবা স্থায়ী করা বা আরও পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই উদ্যোগের ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং দৈনন্দিন যাতায়াতকারীদের জন্য কলকাতা মেট্রোতে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *