অসমের কারখানায় গলিত ধাতু থেকে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু চার শ্রমিকের
অসমের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। গলিত ধাতু থেকে হলো ভয়াবহ বিস্ফোরণ। কাছাড় জেলার উধারবন্দের এই ঘটনায় মৃত্যু হয়েছে চার জন শ্রমিকের। বিস্ফোরণের জেরে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁদের দেহ। এই ঘটনায় মৃতদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে অসম সরকারের তরফে।