Murshidabad News: তাই বলে কি না বাবার সঙ্গে? ছেলের এই অবস্থা মেনে নিতে পারলেন না এলাকাবাস - Bengali News | Murshidabad: Son Accused to killed tried of his own Father in Murshidabad - 24 Ghanta Bangla News
Home

Murshidabad News: তাই বলে কি না বাবার সঙ্গে? ছেলের এই অবস্থা মেনে নিতে পারলেন না এলাকাবাস – Bengali News | Murshidabad: Son Accused to killed tried of his own Father in Murshidabad

বহরমপুর: বাবার উপরই ভরসা করে দিন গুজরান করে চলেছে ছেলে। একাধিকবার কাজকর্মের কথা বলা হলেও নাকি কোনও কাজ করতেন না তিনি। সেই নিয়ে সাংসারিক অশান্তি লেগেই থাকত। তবে শনিবারই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। বাবাকে গুলি চালিয়ে দিল ছেলে।

মুর্শিদাবাদের বহরমপুরের সৈদাবাদে জোড়া শিব মন্দির এলাকার ঘটনা। সেখানেই ছেলের হাতে গুলিবিদ্ধ হলেন ব্যক্তি। পুলিশ জানিয়েছেন, আহত ব্যক্তির নাম সুশান্ত কুমার মণ্ডল। আর অভিযুক্ত ছেলে সৌমেন মণ্ডল তাঁকে গুলি করে বলে অভিযোগ। এ দিকে, গুলির শব্দে ছুটে আসেন সেখানে উপস্থিত সকলে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে,পরিবারের ছোট সন্তান সৌমেন মণ্ডল। বাড়িতে বসে থাকে কিন্তু কোনও কাজ করে না। আর তা নিয়েই নিত্যদিন অশান্তি লেগেই থাকত। আর সেই কারণেই বাবাকে গুলি করে। বাবা সরাসরি অভিযোগ করেছে ছেলের বিরুদ্ধেই। বাবার বুকের ওপরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

স্থানীয় বাসিন্দা বলেন, “সকালবেলা দেখছি পুলিশে-পুলিশে ছয়লাপ। তারপর শুনলাম ওই ব্যক্তিকে কেউ গুলি করেছে। ভাল মানুষ।” আহত সুশান্ত কুমার মণ্ডল বলেন, “আমার ছোট ছেলে মনে হয় লোক লাগিয়ে আমায় গুলি করেছে। এর আগেও আমায় মারতে চেয়েছিল। ও খেটে খায় না। অনেকবার বলেছি। কথা শোনে না। সেই কারণে গুলি করেছে বলেই মনে হয়।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *