বাড়ি সংক্রান্ত নথি নিয়ে আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা - 24 Ghanta Bangla News
Home

বাড়ি সংক্রান্ত নথি নিয়ে আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Spread the love

কলকাতা: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি এবং তাঁদের সংস্থার সম্পত্তি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে এবার তলব করা হলো তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবারই আলিপুরে কলকাতা…

কলকাতা: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি এবং তাঁদের সংস্থার সম্পত্তি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে এবার তলব করা হলো তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবারই আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। পুরসভা সূত্রে খবর, বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র এবং অনুমোদিত নকশার কাগজ নিয়েই তাঁকে তলব করা হয়েছে।

মূলত কালীঘাট এলাকার দুটি বাড়ির নির্মাণ বৈধ কি না এবং অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত কোনও নির্মাণ হয়েছে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে কলকাতা পুরসভা। এর আগে অভিষেকের বাড়ির সামনে গিয়ে পুরসভার কর্মীরা মাপজোক করে আসেন এবং বাড়ির সদস্যদের নোটিস পাঠানো হয়। গত মাসেই অভিষেকের সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল পুরসভা। যার প্রেক্ষিতে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি ছিল, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি সহ অন্যান্য সম্পত্তি সম্পূর্ণ বৈধ নিয়মেই নির্মিত।

অন্যদিকে, অভিষেকের বিতর্কিত সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তিও পুরসভার বিশেষ নজরদারিতে রয়েছে। ওই সংস্থার অন্যতম ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ৪০১ ধারায় নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান ও নির্মাণ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছিল। যদিও এর আগে পুরসভার কাছে কিছুটা সময় চেয়েছিল ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’। তবে এ বার বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে তলব করল পুরসভা।

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *