Sonam Wangchuk Video Message: বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়, সোনমকে কেন্দ্র আর কী কী আশ্বাস দিল? | No Case Against Protestors, Sonam Wangchuk Shares Written Assurance by Centre that Made him End Hunger Strike - 24 Ghanta Bangla News
Home

Sonam Wangchuk Video Message: বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়, সোনমকে কেন্দ্র আর কী কী আশ্বাস দিল? | No Case Against Protestors, Sonam Wangchuk Shares Written Assurance by Centre that Made him End Hunger Strike

Spread the love

হাসপাতালের বিছানা থেকে বার্তা সোনমের।Image Credit: PTI

 নয়া দিল্লি: কেন্দ্রের লিখিত আশ্বাস, অবশেষে অনশন (Hunger Strike) ভাঙলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। কেন্দ্র সোনম ওয়াংচুককে জানিয়েছে যে সংসদে দেশের শিক্ষা ব্যবস্থা ও তার দায়বদ্ধতা, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা করা হবে। বৃহত্তর স্তরে পরীক্ষা ব্যবস্থায় বদল নিয়ে কথা বলা হবে সংসদের বাদল অধিবেশনে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার (JP Nadda) হাত থেকে তরল খাদ্য গ্রহণ করে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk Hunger Strike)। তিনি জানান যে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদও তাঁকে অনুরোধ করেছিলেন অনশন ভাঙার জন্য। কেন্দ্র লিখিত আশ্বাস দেওয়ায় তিনি অনশন ভেঙেছেন।

গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জীতেন্দ্র সিং, লেহ-লাদাখের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। পাশে দাঁড়িয়েছিলেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জল আঙ্গমো।

সরকার কী কী আশ্বাস দিয়েছে?

শুক্রবার সকালে তিনি ভিডিয়ো বার্তা দিয়ে বলেন যে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে যে ২০ জুলাই সংসদ অভিযান সহ ছাত্র আন্দোলনে সামিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ বা মামলা করা হবে না।

সরকারের দেওয়া লিখিত আশ্বাস পড়ে শোনান সোনম ওয়াংচুক। তিনি বলেন, যারা ২০ জুলাই সংসদ অভিযানে শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হবে না বলেই ইতিবাচক আশ্বাস দিয়েছে কেন্দ্র।

নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে যে সকল পড়ুয়ারা আত্মহত্যা করেছিলেন, তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে সরকার, এমনটাও জানান সোনম।

সোনম ভিডিয়ো বার্তায় বলেন, “বিগত দুই দিন ধরে কড়া দর কষাকষি চলছিল। আমার আশ্বাসের প্রয়োজন ছিল, এবং সেটা লিখিতভাবে। দুইদিন সময় লাগল, তাই আমি আরও দুইদিন অনশন চালিয়ে যাই। ফাইনালি আজ, ওরা (কেন্দ্র) আমায় লিখিত আশ্বাস দিয়েছে।”

এছাড়াও কেন্দ্র আশ্বাস দিয়েছে যে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস, গোটা শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে সংসদে। এই বিষয়ে লিখিত আশ্বাস দেওয়ার পরই তিনি অনশন ভাঙতে রাজি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *