PM Narendra Modi: ‘যুবসমাজের স্বার্থের ঊর্ধ্বে কিছুই নয়, ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করে দোষীদের শাস্তি দেব’, কড়া বার্তা মোদীর | PM Narendra Modi Announces Fast Track Courts for NEET Paper Leak Cases, Says Youth’s Future Is Top Priority
নয়া দিল্লি: দিল্লিতে ছাত্র আন্দোলনের মাঝেই এবার যুবসমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিট প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে আগেই প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আরও একবার সেই আশ্বাস দিলেন তিনি। তাঁর কথায়, যুবসমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনও কিছুই নয়। একইসঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন মোদী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ এটি।”
বিস্তারিত আসছে…