বাদল অধিবেশনে আর লোকসভায় দেখা যাবে না কল্যাণকে, কেন? | Kalyan Banerjee Suspended from Lok Sabha for Remainder of Monsoon Session
লোকসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হল তাঁকে। গোটা বাদল অধিবেশনের জন্য তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হল। এনসিপিআই সাংসদ মিতালী বাগের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, এনসিপিআই সাংসদ মিতালী বাগের সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মিতালী বাগকে নিয়ে কটূক্তি করেন কল্যাণ। সেই সময় বাপি হালদার সহ বাকি সাংসদরা এগিয়ে আসেন এবং তারাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন।