মাইলেজ ‘কমবে’, মানল কেন্দ্র, সোশ্যাল মিডিয়ার একাধিক অভিযোগ ভিত্তিহীন, দাবি মন্ত্রকের
সংবাদসংস্থার রিপোর্টে দাবি, সোমবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে সুরেশ গোপী জানিয়েছিলেন, নীতি আয়োগ, গাড়ি উৎপাদনকারী সংস্থা, তেল বিপণন সংস্থা-সহ একাধিক সংস্থার সঙ্গে আলোচনা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেই দেশে পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর প্রোগ্রাম শুরু হয়েছে। সেই জন্য নিজেদের লক্ষ্যমাত্রার পাঁচ বছর আগেই ভারত পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানোর মাইলফলক ছঁুতে পেরেছে। ওই দিনেই তিনি দাবি করেছিলেন, ই২০ জ্বালানি ব্যবহারের জন্য গাড়ির ইঞ্জিন, ফুয়েল পাম্প-সহ একাধিক যন্ত্রে ক্ষতির যে অভিযোগগুলি উঠেছে, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। বরং পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে দেশের বিদেশি মুদ্রার ভাঁড়ার যেমন ‘অক্সিজ়েন’ পেয়েছে, ঠিক তেমনই এই প্রোগ্রাম-এর সব থেকে বেশি সুবিধা পেয়েছেন কৃষকরা।