'শহিদ দিবস রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়'
ভোটের ফলপ্রকাশের পরে আড়াআড়ি ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে প্রথম ২১ জুলাইয়ে শহিদ দিবসের কর্মসূচি। একদিকে মমতাপন্থী কালীঘাট তৃণমূল কংগ্রেস বিড়লা তারামণ্ডলের কাছে সভা করছে, অন্যদিকে বিদ্রোহী তৃণমূল শিবির মেয়ো রোডে সভা করেছে। মেয়ো রোডের সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়কে তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন শহিদ দিবস রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়, ক্যাটওয়াকের মঞ্চ নয়’।