Bankura: চোখের সামনে থেঁতলে বেরিয়ে যায় দুই সন্তানের মাথার ঘিলু, ভয়ঙ্কর পরিণতির সাক্ষী মা - Bengali News | Bankura Two children have died in a bike accident, the tragic fate of the mother - 24 Ghanta Bangla News
Home

Bankura: চোখের সামনে থেঁতলে বেরিয়ে যায় দুই সন্তানের মাথার ঘিলু, ভয়ঙ্কর পরিণতির সাক্ষী মা – Bengali News | Bankura Two children have died in a bike accident, the tragic fate of the mother

Spread the love

বাঁকুড়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতিImage Credit source: TV9 Bangla

বাঁকুড়া: স্বামী বাইক চালাচ্ছিলেন। দুই সন্তানকে নিয়ে দলীয় কর্মিসভা থেকে ফিরছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। বাইকের পিছনে ধাক্কা পিক আপ ভ্যানের। ছিটকে পড়ে পাঁচ ও তিন বছরের ছেলেমেয়ে। তাদের মাথার ওপর দিয়েই চলে যায় পিক আপ ভ্যান। মাথা থেঁতলে যায় মায়েরও। পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষর বাইকে ধাক্কা পিক আপ ভ্যানের। মৃত্যু কর্মাধ্যক্ষের দুই শিশু সন্তানের। গুরুতর আহত কর্মাধ্যক্ষ। দলীয় সভা সেরে স্বামীর বাইকে  বাড়ি ফিরছিলেন কর্মাধ্যক্ষ। পথে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার। ঘটনাস্থলেই মৃত্যু তাঁদের দুই শিশু সন্তানের।

জানা গিয়েছে, বাঁকুড়ায় দলের এক সভায় যোগ দিয়ে স্বামী কৃষ্ণ লোহারের সঙ্গে দুই শিশু সন্তানকে নিয়ে বাইকে  সিমলাপাল ব্লকের জামবেদিয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন তৃণমূল নেত্রী তথা সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার।

পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক আপ ভ্যান তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়  রিয়ার পাঁচ বছরের ছেলে ঋষি ও তিন বছরের মেয়ে তিথির। গুরুতর আহত খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহারকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই আপাতত চিকিৎসাধীন আছেন খাদ্য কর্মাধ্যক্ষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *